কলকাতা পুরসভায় হিসাবে গরমিলের অভিযোগ! তদন্তের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন

Spread the love

কলকাতা পুরসভার অন্দরে হিসাের গন্ডগোলের অভিযোগ উঠল। মাইনে ও ভাতার টাকায় ব্যয় বেশি হচ্ছে বলে হিসাবে গোলমাল ধরা পড়েছে বলে সূত্রের খবর। তদন্তের জন্য ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে কলকাতা পৌরসভার তরফে।

কলকাতা পুরসভার অন্দরেই হিসাবে গরমিল। মাইনে ও ভাতার টাকায় ব্যয় বেশি হচ্ছে বলে প্রাথমিকভাবে গরমিল ধরা পড়েছে বলে সূত্রের খবর। প্রতি মাসেই প্রয়োজনের তুলনায় বেশি টাকা খরচ হচ্ছে মাইনে ও ভাতা মেটাতে। তদন্তের জন্য ৫ সদস্যের কমিটি গঠন করেছে কলকাতা পৌরসভা। কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডের নির্দেশে স্পেশাল কমিশনার সৌম্য ভট্টাচার্য বিজ্ঞপ্তি জারি করেছেন।

স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে কলকাতা পুরসভায় যত কর্মী কাজ করেন, তার থেকে বেশি টাকার স্যালারি এবং ভাতা হিসেবে প্রতি মাসে প্রদান করা হচ্ছে। প্রাথমিক তদন্তে এমন অভিযোগ সামনে এসেছে। কিছু গরমিল নজরে এসেছে কর্তৃপক্ষের। পুরসভার হেডকোয়ার্টার শুধু নয়, বরো অফিসেও এই গরমিল রয়েছে। বরো অফিস থেকে শুরু করে পুরসভার বিভিন্ন বিভাগে কত কর্মী কাজ করেন তার তালিকা ধরে ধরে তদন্ত করা হবে। কত কর্মী রোজ কাজে আসছেন, কারা আসছেন না, কত ক্ষণ কাজ করছেন, কত টাকা স্যালারি বা ভাতা বা মজুরি পান, সমস্ত তথ্য নথিভুক্ত করে রিপোর্ট পেশ করতে হবে। এমনকি বায়োমেট্রিক অ্যাটেনডেন্সও চেক করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *